Mridha Shihab Mahmud লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Mridha Shihab Mahmud লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

Use of Improved cook stove and retained heat cooker in Bangladesh

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  ইউএসএআইডি’র ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ প্রকল্প, জার্মানি ভিত্তিক উন্নয়ন সহযোগী জিআইজেড ও আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে  পরিবেশ বান্ধব উন্নত চুলা ও রিটেইনড হিট কুকারকে জনপ্রিয় করার লক্ষে  ভোলার জেলা পরিষদে একটি আঞ্চলিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে



ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পের সুবিধাভোগী ভোলা জেলার ৪০ টি জেলে পরিবারকে  পরীক্ষামূলকভাবে  বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হবে ।   সিসিইবি এ বিষয়ে যাবতীয় কারিগরি সহায়তা প্রদান করবে । এ বিষয়ে ইকোফিশ প্রকল্পের জীবিকা ও সহনশীলতা বিষয়ক বিজ্ঞানী মারটিন ভ্যান ব্রাকেল বলেন “ জলবায়ু- সহিষ্ণু এ প্রযুক্তি জালানি ও রান্নার সময় দুইই বাঁচাবে । এতে করে দীর্ঘ মেয়াদে এ প্রযুক্তি ব্যবহারে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি তাদের উৎপাদনশীলতাও বাড়বে “ । প্রসঙ্গত উল্লেখ্য যে, রিটেইনড হিট কুকার ব্যবহারে রান্নার সময় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কম লাগে ।

|| For English Please Click and Read ||

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন (Shua Urilo Urilo Jibero Jibon), প্রতিভাবান বন্ধু গর্বের বিষয়।




এবারো বই মেলায় আমার সেলিব্রেটি বন্ধু রাফিউজ্জামান সিফাত এর প্রথম উপণ্যাস ও প্রকাশ হয়েছে। গতবার তার প্রথম একক ছোট গল্প এর সংগ্রহ "সে আমার গোপোন" এর ব্যাপক নাড়াচাড়ার কম্পন মোটামুটি ফেসবুক প্রবাসী বেশীর ভাগ মানুষই বাঙালী পেয়েছে (বোনাস কিছু স্বদেশী বিদেশীও পেয়ে থাকতে পারে!)। এবং তার রিভিও ও অনেক ভালো পাওয়া গেছে সকলের কাছ থেকে।
এবার সে কিছুটা গোপনে (গোপন কারো সাথে) ফেসবুক থেকে বনবাস নিয়ে তার প্রথম উপন্যাস লিখে ফেলেছ এবং তা প্রকাশে চলে গিয়েছে কিন্তু কাক পক্ষিকে টের পেতে দেয়নি। তার ভক্তকুল অত্যান্ত আগ্রহের সাথে অপেক্ষায় ছিলো কি হয় কি হয়!!! অত:পর সে ঘোষনা দিলো এবার আমাদের ঘরের বই এর র‍্যাক এর জন্য পলিটিকাল রোমেন্স ধাচের উপন্যাস সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন - A Novel By Rafiuzzaman Sifat এসেছে বই মেলায়, সেই আদী প্রকাশনের প্রকাশে এবং তা প্রচুর পাঠক সমাগম ও পেয়েছে। 

তার উপন্যাস উপলক্ষে আমরা কয়জন বন্ধু মিলে হাল্কা গান বাজনা করে ফেললাম সেদিন। সেটা সকলের সাথে শেয়ার না করলে কেমনে কি!! তাই পাবলিশ ও করে দিছি ভিডিও করে। 


যারা অনলাইনে বইটি অর্ডার দিতে চান তারা রকমারি থেকে কিনতে পারেনঃ https://goo.gl/VMo1iJ
ফোনে অর্ডারঃ 01519521971 বা 01841115115

Facebook vs Emma Dyason and the nude protest against Trump

এমা ডাইসন নামের ১৯ বছরের এক তরুনী তার বাক স্বাধিনতা প্রকাশে ট্রাম্প বিরোধী নুড প্রটেস্টে করতে মাঠে নেমে গিয়ে ফেসবুকে বক্ষ উন্মুক্ত করে ট্রাম্প কাকার মুখ হতে বের হওয়া নানা মহান উক্তি হাতে নয়ে ছবি পোষ্ট করেচিলেন  তার তরুন মস্তিষ্ক কাজে লাগিয়ে।

আমার মত লোভি কিছু চোখ হয়তো তার উন্মুক্ত বক্ষ দেখে লোশনের খুজে চলে যেতাম সেই ভয়ে ফেসবুক বেচারা দিলো ছবি ডিলিট করে, সাথে পাঠিয়ে দিলো সাবধান বার্তা। এভাবে বুক পিঠ বা যৌনাঙ্গ দেখিয়ে প্রতিবাদ চলবে না। মাঠে নেমে বাছা মানব বন্ধন করো। লোশনের ব্যাবসা বাড়িও না। যদীও তাদের মাথায় এটা নেই সাধারন মানুষ ফেসবুকের সার্চ এ "চ", "দ", "ম", "F" সহ নানা বর্ন লিখতে যেয়ে ডানে বামে আগে একবার তাকিয়ে নেয়। লশনের ব্যাবসা কিন্তু এখনো কম যাচ্ছে না।



এমাও কিন্তু কম যান না। তিনি প্রতিবাদ করে পোষ্ট দিয়েছেন এই যে তিনি নুড হয়ে ফ্যামেলি নিউডিটি আইন ভোং করেন নাই। কারন তার নিপল টেপ দ্বারা ও নিন্মাঙ প্লে কার্ড দ্বারা ঢাকা ছিলো।

এমার ভাষ্য মতে,

“A day after posting the images, I received a message from Facebook informing me that they had removed the post due to “female nudity,” and also threatened to close my account.
“Due to the fact not one of these images showed any kind of nudity, as all important areas were covered, either by nipple tape, or the sign, I was outraged.”
ছেড়ির প্রতিবাদের ভাষা যেমনি হোক না কেনো (আমার বা কিছু আমাদের মত মানুষের জন্য চোমতকার ব্যাপার), তার যুক্তির তুলনা দিতে পারছি না।  ট্রাম্প কাকার মত উচু পদের মানুষের জন্য এর থেকে কি বেশী বলার আছে।

রবিবার, ১ জানুয়ারি, ২০১৭

শান্তির খোজে যাত্রায়

আমি বাসে করে যতটা সময় কাটাই ততটা সময় যদি কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার প্র‍্যাক্টিস করতো তার চাদে পৌছে যেতে খুব বেশী দিন লাগতো না।

বাসে এই জার্নি  করে বেড়ানোর কারনে আমার ডাক নাম কুড়িয়ার সার্ভিস হয়ে গিয়েছিলো বন্ধুমহলে। জার্নি ব্যাপারটা আমার খুব একটা সমস্যার সৃষ্টি করে না। আমি বিব্রতকর ভাবে মুখ হা করে যখন তখন বাসে ঘুমিয়ে এক্সাবার ক্ষমতা নিয়ে জন্মেছি। সময় মত দেহের এলার্ম সিস্টেম আমাকে জাগিয়ে রাখে। কিন্তু সমস্যাটা হয় ভর দুপুরে বাসে চড়ে বসলে। ঘুমানী তখনো খুব একটা কষ্টের কিছু না কিন্তু সেই সময়টায় বাসের অপর যাত্রীরা আমার হা করে থাকা ঘুমন্ত ব্লাক হোলের দিকে তাকিয়ে থাকবে তা আমার খুব একটা পছন্দের বিষয় না। চাই না আমার নুরানী চেহারা খানা কোন ফেসবুক পেজ এর ফটোকমেন্ট বা ফটো ট্রোল হয়ে পরিসমাপ্তি হোক। তাই ক্লিপ বাইন্ধা হইলেও চোখ খুইলা রাখি। ক্লিপ জয়ুতু।

এই যাত্রা পথে আমার সময় কাটানোর সব থেকে প্রিয় বিষয় হলো নিজেকে একজন।ক্রিয়েটিভ ব্যাক্তি ভেবে নানা মুখি ক্রিয়েটিভ চিন্তা করা। বাসে ঝিমাইতে ঝিমাইতেই আমি অনেক স্ক্রিপ্ট ও বহু প্রকাশিত ও অপ্রকাশিত ৪র্থ মাত্রার ফেসবুক স্ট্যাটাস সাজিয়েছি। মানুষে পাত্তা।না দিলেও আমি মনে সিরাম শান্তি অনুভব করেছি। এমন ক্রিয়েটিভ সিব ব্যাপার যখন মাথায় আসে না তখন আপাতত গান শুনে বা মানুষের অনলাইন কৃত্তিকালাপ দেখে সময় পাড় ছাড়া কোন উপায় থাকে না। মাঝে মাঝে অবশ্য ট্রাফিক জ্যাম এর সার্কাস ও দেখার চেষ্টা করি। কিন্তু তা আমার চোখের ক্লিপ খুইলা ফেলার চেষ্টা করে দেখে আপাতত তার থেকে সাবধান থাকার চেষ্টা চালাই।

এমন অবস্থায় আমার অন্যতম প্রিয় কাজ হচ্ছে আশে পাশের মানুষ দেখা বা মানুষ খুজে বেড়ানো। দুইটা জিনিসই আমি ছোট কাল থেকে পছন্দ করি। আমার না লেখা হাজার গল্পের লক্ষ লক্ষ চরিত্র আমাকে ঘিরে ঘুড়ে বেড়াচ্ছে ভাবতেই ভালো লাগা সৃষ্টি হয়। মানুষ খুজে বেড়ানোর মাঝে অন্যতম প্রধান মহা হচ্ছে তাদের মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য খুজে পাওয়া। সভাবতই আমি রাসায়নিক বা মানুষিক বিক্রিয়া ঘঠিত (মানুষিক বিকৃতি নহে) কারনে অপর লিঙের সৌন্দর্য খুজে পেতেই ভালো লাগে বেশী। ভাই বিশ্বাস রাখতে পারেন আমি কওন কুনজর বা খারাও ঊদ্দ্যেশ্য নিয়ে তাকাই না। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার।

এটা আশ্বস্ত করতে পারি। আমি চোখে চোখে রেপ করে ফেলার মানুষ না। আর এতো পার্ভাট ও না যে মেয়ে মানুষের দেহ অবলোকন এর অপেক্ষায় বুভুক্ষ কাটাই। মাঝে মাঝে এমন সুন্দর মূহূর্ত গুলো আমি কিছু পুরুষ মানুষদের মাঝেও দেখি তখন সেই সৌন্দর্য  টুকুও অনুভব করার চেষ্টা করি। আবারো বলতেছি আমি ওই টাইপের ছেলেও না। সেই একই ব্যাপার বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার।
আমি নিজেকে আগেই জোড় পূর্বক প্রতিভাধর সৃষ্টিশীল মানুষ হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে ফেলেছি। প্রতিভার মাত্রা নিন্ম মানের হলেও আমি সন্তষ্ট। তাই আমি নিজেকে আরো ভাবুক ও সৃষ্টিশীল ভাবতে মানুষ ও মানুবিক সৌন্দর্য নিয়ে ভাবনার ব্যকুল চেষ্টা করি। কখনো কারো ঠোটের কোনার এক টুকরো হাসির ছায়ায় আমার ভাবনা আটকে যায়, কখনোবা কারো চোখের এদিক ওদিক তাকিয়ে দেখায় আমার চোখ আটকে যায়। কিছু সময় হয়তো আমি গাড়ির চলন্ত বাতাসে ঊড়তে থাকা কারো চুল নিয়ে গল্প বেধে ফেলি।

আজ যেমন আমি বাজার থেকে ভেজা চুল নিয়ে এক জোড়া বিষন্ন চোখ আমার সোজা মহিলা সিটে বসে ছিলো। জানি না বারবার সে কোথায় হারিয়ে যাচ্ছিলো। তবু নিষ্পাপ চাহনিতে আমিও বিষন্ন হয়ে গেলাম। শুধু তাকিয়ে থাকা তার ব্যাস্ত দুই চোখের প্রশ্ন গুলোর মাঝে। সেই প্রশ্নর উত্তর হয়তো আমাদের বিসিএস প্রশ্ন কমিটিও জানেনা। বার দুই শুধু আমার বিষন্ন চাহনির দিকে তাকিয়ে থেকে হঠাত মাঝ রাস্তায় কোথায় হারিয়ে গেলো। তাকিয়েও দেখলো নাবতার খুজতে থাকা প্রশ্নের উত্তর গুলো এক জোড়া অপরিচিত চোখো খুজে বেড়াচ্ছে। হয়তো এক টুকরো শান্তির খোজে।

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

Smart Grid in Bangladesh using Renewable Energy

নবায়নযোগ্য শক্তি ব্যাবহার এর মাধ্যমে বাংলাদেশ এর বৈদ্যুতিক উৎপাদন ঘাটতি নিরাশনে আধুনিক প্রযুক্তি এর  মাধ্যমে স্মার্ট গ্রিড তৈরী করে কিভাবে সাফল্য পাওয়া যেতে পারে তা নিয়ে কাজ করছেন তরুন গবেষক মুক্তাদীর আহমেদ। এ নিয়ে তার একটি তার প্রকাশনা কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল  IEEE এর জার্নালে।

জনাব মুকাদীর আহমেদ ও তার দল মূলত আমাদের দেশ বাংলাদেশ এর প্রেক্ষাপট চিন্তা করে আমাদের জন্য একটি কার্যকারী সমাধান তুলে ধরতে চেয়েছেন।

হয়তো এমন কিছু উদ্দ্যোগ এর সফল প্রয়োগ আমাদের দেশে ব্যাপক আকারে করতে পারলে আমাদেরকে রামপাল এর মত নানা শক্তি উতপাদন কেন্দ্র নিয়ে দ্বিপাক্ষিক চিন্তার মাঝে বসবাস করতে নাও হতে পারতো।

যাই হক আশা রাখি আমাদের দেশের তরুন মস্তিস্ক গুলো এক সাথে কাজ করে আমাদের এমন সমস্যা গুলোকে সমাধানের পথ দেখাবে।
.................................................

Renewable energy is generally defined as energy that is collected from resources which are naturally replenished on a human timescale, such as sunlight, the wind, rain, tides, waves, and geothermal heat. Now think of a grid system which is much better than conventional grid system and can work bilaterally.



Bangladeshi researcher Muktadir Ahmed and his team addresses the Perspective of smart grid in Bangladesh using renewable energy (solar energy). They published this research last year in IEEE explore the digital library.

The main theme of their research is to implement smart grid in Bangladesh and to integrate renewable (solar energy) energy with it to increase production of power and eliminate power shortage in Bangladesh.

Read the full article: https://goo.gl/mNrFBa